• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ শহরে ভয়ঙ্কর যানজট আর মানবজট, ঈদের কেনাকাটায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই নিরাপদ দূরত্ব

কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ রোডে গায়ে গায়ে লেগে কেনাকাটা করার দৃশ্য। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ শহরে ভয়ঙ্কর যানজট আর মানবজট
ঈদের কেনাকাটায় মানা হচ্ছে না
স্বাস্থ্যবিধি, নেই নিরাপদ দূরত্ব

# মোস্তফা কামাল :-

করোনা মহামারির সময়েও কিশোরগঞ্জ শহরে কেনাকাটায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঈদুল আজহার মাত্র একদিন বাকি। এই ঈদেও পোশাকের কেনাকাটা হয়ে থাকে, যদিও ঈদুল ফিতরের তুলনায় অনেক কম। তবে পোশাকের কেনাকাটা মোটামুটি শেষ পর্যায়ে। এর পরও শহরে যেন স্বাভাবিক সময়ের মতই যানজট আর মানবজট। কেবল পোশাকের মার্কেট, কসমেটিকসের মার্কেট, জুতার মার্কেটই নয়, জেলার সর্বত্র পশুর হাটেও একই চিত্র। পশুর হাটের চিত্রও বেশ নাজুক। প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আগেই কোরবানির সময়টাকে করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং সময় হিসেবে সতর্ক করা হয়েছিল। কিশোরগঞ্জে কিছুদিন আগে সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছিল। কিন্তু এখন কিছুদিন ধরে আবার সংক্রমণ বাড়ছে। বিশেষ করে সদর উপজেলার অবস্থা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। গতকাল ২৯ জুলাই বুধবারও জেলায় নতুন ২৩ জনের দেহে করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদর উপজেলাতেই ১৪ জন। মাস্ক ব্যবহারের চিত্রও খুবই হতাশাব্যঞ্জক। শহরে এখন বের হলে দেখা যায়, অন্তত ৪০ ভাগ মানুষই বোধ হয় মাস্ক ছাড়া নির্বিকার ঘুরে বেড়াচ্ছে। একেকটি দোকানের সামনেও গায়ে গায়ে লেগে কেনাকাটা চলছে। কেবল ক্রেতারা নয়, দোকানিদেরও অনেকেই মাস্ক পরেন না। ফলে ঈদের পরে সংক্রমণের চিত্র কোন পর্যায়ে যাবে, এটা সংশ্লিষ্ট মহলকে বেশ ভাবিয়ে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *