নিজস্ব প্রতিবেদক :-
মানিকগঞ্জে ব্র্যাক সদর উপজেলার বালিরটেক কার্যালয়ের উদ্যোগে আই ক্যাম্প ও পিএসপি ক্যাম্প আয়োজন করা হয়েছে। আজ বুধবার এসব কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম। এসময় তিনি সেবা প্রদানকারী চিকিৎসক, মেডিক্যাল এসিস্ট্যান্ট, সেবিকা ও রোগীদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। প্রত্যন্ত এলাকায় এ ধরনের সেবা প্রদানের জন্য তিনি ব্র্যাকের প্রশংসা করেন। তিনি এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সব রকমের সহযোগিতা করবেন বলেও আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক লুৎফর রহমান, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক মো. মানিক মিয়া, ব্র্যাক বালিরটেক শাখা ব্যবস্থাপক মো. নূর আলম প্রমুখ।