• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

হোসেনপুরে পিএমকে’র ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীর চিকিৎসাসেবা

‎উজ্জ্বল কুমার সরকার :-
‎‎কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এতে চার শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। ৭ মে ‎বৃহস্পতিবার সকাল ১০টায় হোসেনপুরে পিএমকে শাখা কার্যালয়ে পিএমকে কমিউনিটি হেলথের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর সহকারী পরিচালক মাইনুল হাসান।
‎‎এ সময় উপস্থিত ছিলেন পিএমকে’র প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার রামচন্দ্র সাহা, হোসেনপুর শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং জোনের আইটি অফিসার রাশেদুল ইসলামসহ অন্যান্যরা।
‎ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী মা এবং শিশু রোগের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আসিফুল আমিন (শিশু বিশেষজ্ঞ), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনি ও অবস), ডা. মফিজুর রহমান (সার্জারি কনসালটেন্ট) এবং ডা. মো. জিয়াউল হাসান (চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ)।
‎আয়োজকরা জানান, ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়া চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে পাওয়ারের চশমাও বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *