# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্র দলের পাঁচ সদস্যের সংক্ষিপ্ত জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক হয়েছেন রাফিউল ইসলাম নওশাদ। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ২ মে তারিখের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব ও সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুন নেতৃত্ব। এর আগে গতবছর ১৫ মে কেন্দ্র থেকে পূর্ববর্তী কমিটি গঠনের সাত বছর পর শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ৪ জুন সেই কমিটি অজ্ঞাত কারণে স্থগিত ঘোষণা করা হয়েছিল। ২ মে পুনরায় নতুন কমিটি ঘোষণা করা হলো।
কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ১ মে তারিখের স্বাক্ষরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়েও ছাত্র দলের ১৬ সদস্যের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাশরাফি মর্তুজা, সাধারণ সম্পাদক হয়েছেন জাহিদুল আবেদীন নাফছি। তাদেরকেও আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।