• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

সুদানে শান্তি মিশনে নিহত জাহাঙ্গীরের পরিবারে নেমে এসেছে চরম বিপর্যয়

সুদানে শান্তি মিশনে নিহত
জাহাঙ্গীরের পরিবারে নেমে
এসেছে চরম বিপর্যয়

# নিজস্ব প্রতিবেদক :-
উত্তর আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘের শান্তি মিশনে মাত্র মাসখানেক আগে গিয়েছিলেন কিশোরগঞ্জের সন্তান সৈনিক জাহাঙ্গীর আলম (৩০)। পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি এলাকার জাহাঙ্গীরের বাবা হযরত আলী একজন কৃষক। তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর ছিলেন মেঝো।
জাহাঙ্গীর ২০১৪ সালের ১৪ অক্টোবর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সুদানে যাবার আগে শেষ কর্মস্থল ছিল রংপুর সেনানিবাস। বাড়িতে স্ত্রী রুবাইয়া আক্তার ও তিন বছরের শিশুপুত্র ইরফানকে রেখে শান্তি মিশনে সুদান গিয়েছিলে গত বছর ৭ নভেম্বর। সুদানের দক্ষিণাঞ্চলীয় কর্ডোফান এলাকায় শান্তি মিশনের সেনা ঘাঁটিতে গত শনিবার সন্ত্রাসীরা হামলা চালালে বাংলাদেশের ৬ জন সেনা সদস্য নিহত হন, আহত হন ৮ জন। নিহতদের মধ্যে জাহাঙ্গীর আলমও রয়েছেন।
জাহাঙ্গীরের শ্যালক মো. অলিউল্লাহ জানিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে কেবল জানতে পারছিলেন, সুদানে এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। তারাও এ খবরে দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না। রোববার সকাল ১০টার দিকে রংপুর সেনানিবাস থেকে ইমরান নামে একজন ক্যাপ্টেন ফোন করে জাহাঙ্গীরের মৃত্যু সংবাদটি দিয়েছেন। এর পর থেকেই বাড়িতে কান্নার রোল। জাহাঙ্গীরের বাবা হযরত আলী, মা হালিমা আক্তার এবং স্ত্রী রুবাইয়া আক্তার বার বার জ্ঞান হারাচ্ছেন। কেবল পরিবার নয়, পুরো গ্রামে এক ধরনের শোকের পরিবেশ বিরাজ করছে। বাড়িতে গ্রামের মানুষ ছুটে আসছেন।
অলিউল্লাহ জানান, জাহাঙ্গীর প্রায় ৬ বছর আগে বিয়ে করেছেন। অলিউল্লাহদের বাড়ি পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামে। তাঁর বাবার নাম নূর হোসেন। তিনি জানান, সেনাবাহিনীতে যাবার পর জাহাঙ্গীরদের মত নিম্নবিত্ত পবিারের সন্তানদের একটি স্বপ্ন থাকে, শান্তি মিশনে গিয়ে ভাল বেতনে কয়েক বছর চাকরি করে পরিবারে স্বচ্ছলতা নিয়ে আসবেন। শান্তি মিশনে সুযোগ পেয়ে জাহাঙ্গীরও খুব খুশি হয়েছিলেন। পরিবারের সবাই খুশি হয়েছিলেন। কিন্তু আজ সেই স্বপ্ন বিদেশের মাটিতেই মিলিয়ে গেল। এখন স্ত্রী রুবাইয়া আক্তার কী করে চলবেন, শিশু সন্তান ইরফানকেই বা কী করে মানুষ করবেন! এখন কেবল প্রহর গোণার পালা, জাহাঙ্গীরের মরদেহ কবে আসবে। আর তো কিছু করার নেই। জাহাঙ্গীরের বড়ভাই মো. মোস্তফা সৌদী আরবে থাকেন। জাহাঙ্গীরের ছোটভই শাহীন মিয়া বাড়িতে কৃষি কাজ করেন। কোন বোন নেই।
জাহাঙ্গীরের প্রতিবেশি তারাকান্দি বাজারের ব্যবসায়ী ইলিয়াস মিয়া জানিয়েছেন, জাহাঙ্গীর বেশ ভদ্র ছিল। বাড়িতে আসলেই বাজারে আসতেন। জাহাঙ্গীর এসএসপি পাস করে সেনা বাহিনীতে যোগ দিয়েছিলেন।
পাকুন্দিয়ার ইউএনও রূপম দাস জানিয়েছেন, জাহাঙ্গীরের মৃত্যুর খবর পেয়েই তিনি পরিবারের সাথে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন। তিনি সরকারি পর্যায়ে যোগাযোগ রাখছেন লাশটি ফেরত আসার বিষয়ে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে যতরকম সহযোগিতার প্রয়োজন, সবই করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *