• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি কলেজ শিক্ষক সমিতি’র আয়োজনে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কুলিয়ারচর সরকারি কলেজে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন। ১০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় সরকারি কলেজ প্রাঙ্গন শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসন করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সরকারি কলেজ শিক্ষক সমিতি কুলিয়ারচর সরকারি কলেজ শাখার সভাপতি প্রভাষক শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল বাহার, সিনিয়র প্রভাষক সালাহ উদ্দিন লিচু (ইংরেজি বিভাগ), সিনিয়র প্রভাষক হায়দার আলী খান (ব্যবস্থাপনা), সিনিয়র প্রভাষক ও সরকারি কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম (অর্থনীতি)সহ কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, সরকার ঘোষিত আত্তীকরণ নীতিমালা শিক্ষক সমাজকে বঞ্চনার দিকে ঠেলে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব বৈষম্যমূলক ধারা সংশোধন না হলে কর্মসূচি আরও জোরদার করা হবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *