• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কটিয়াদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা কটিয়াদী উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পবাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, থানা পুলিশ, কটিয়াদীতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সাথে উপস্থিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচয়পর্ব শেষে তাদের সমস্যা ও সমাধান নিয়ে মতামত ব্যক্ত করেন।
পরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সকল প্রকার সমস্যা সমাধানের বিষয়ে মতামত ব্যক্ত করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে দায়িত্ব¡প্রাপ্ত সকল কর্মকর্তাদের দায়বদ্ধতার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নির্বাচন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রত্যেককে যথাযথ ভূমিকা পালনের সচেতন হওয়ার পরামর্শ দেন। কটিয়াদীতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশকে যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে বলেন তিনি। এছাড়া উপজেলা সদরের বাসাবাড়ির বর্জ্য অপসারণ ব্যবস্থা, পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ, ফসলী জমি রক্ষা, মাদকমুক্ত কটিয়াদী গড়া, উঠতি বয়সী ছেলেদের মোটরবাইকে অবাধ বিচরণ ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তথ্য অধিকার নিশ্চিত করা। মতবিনিময় সভা শেষে তিনি কটিয়াদী ভূমি অফিস পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উসমান গণি, উপজলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবলিমা আক্তার, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈসা খাঁ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. ইসরাঈল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, মুন্সি আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার, ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সায়েদ ইকবাল, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইলিয়াস আলী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *