• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরব পৌরসভার পক্ষ থেকে রোকেয়া দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-
‘নারী ও কন্যার অগ্রযাত্রায় সাইবার সহিংসতাকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) এর সহায়তায় ভৈরব পৌরসভার আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে পৌরসভার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সেমিনার কক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম, কর আদায়কারী শাহানোয়াজ আহম্মেদ, বাজার পরিদর্শক মো. নবী হোসেন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম রোকন, প্রবৃদ্ধি প্রকল্পের এলইডি অফিসার কারিনা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশিদ বাংলা নারী জাগরনের মহীয়সী নারী বেগম রোকেয়া শাখাওয়াত এর জীবনের আলোকপাত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *