• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী দিবসে নানা কর্মসূচী

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলণ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর ও সভাকক্ষে এসব কর্মসূচী যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আকবর, উপজেলা জামায়াতের সাবেক আমীর আবুল কাসেম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল কদ্দুছ মোমেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান
শাহীন ও সততা সংঘের সদস্য তুলি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা নাজমুল ইসলাম, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ক.ম. মুহিবুল্লাহ বচ্চনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *