• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় রোকেয়া দিবসে আলোচনা ও সংবর্ধনা

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘বেগম রোকেয়া দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনার আয়োজন করা হয়। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে সহযোগিতা করে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য শেষে অদম্য নারীদের হাতে ক্রেস্ট তুলে দেন পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আকবর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর আবুল কাসেম বিপ্লব, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল কদ্দুছ মোমেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ অদম্য নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস।
ক্রেস্ট প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে ইসরাতুন নাঈম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে মনিরা আজম ইতি, সফল জননী নারী ক্যাটাগরিতে মেরাজুন নাহার, নির্যাতনের দুঃস্বপ্œ মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে সাদিয়া আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য নারী ক্যাটাগরিতে ফেরদৌস বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *