• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে-৬ প্রার্থীর সংবাদ সম্মেলন, আমরা এক থাকলে কোন শক্তি নাই বিকল্প চিন্তা করে ….. সাবেক এমপি হিলালী

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সাবেক এমপি মাসুদ হিলালী -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে-৬ প্রার্থীর সংবাদ সম্মেলন
আমরা এক থাকলে কোন
শক্তি নাই বিকল্প চিন্তা করে
….. সাবেক এমপি হিলালী

# মোস্তফা কামাল :-
গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে। এর প্রতিবাদে মুখর হয়েছেন অপর ছয় মনোনয়ন প্রত্যাশী। তাঁরা গতকাল সোমবার দুপুরে স্টেশন রোডে জেলা বিএপির সাবেক সহ-সভাপাতি মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে বিএনপির সাবেক এমপি মাসুদ হিলালী বলেছেন, ‘আমরা এখানে যারা আছি, এক থাকলে এমন কারও শক্তি নেই বিকল্প চিন্তা করে।’ তিনি কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণার সময়কাল নিয়ে আপত্তি জানিয়ে বলেছেন, খালেদা জিয়া মৃত্যর সাথে পাঞ্জা লড়ছেন। পর মুহুর্তেই বিএনপির উপস্থিত নেতা-কর্মীদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কী কনফার্ম, দেশনেত্রী বাঁইচা আছে? আমরা সন্দেেেহর মধ্যে আছি। এই সময়ের মধ্যে যদি উল্টাপাল্টা ডিসিশন দেয়, আমি মানতে রাজি না।’ তবে পরক্ষণেই তিনি খালেদা জিয়ার সুস্থতাও কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অপর চার মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। অপর মনোনয়ন প্রত্যাশী হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন ঢাকায় থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তবে যৌথ সংবাদ সম্মেলনেল লিখিত বক্তব্যে তাঁরও নাম রয়েছে।
মাসুদ হিলালী সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করার পর আরও বলেন, তিনি বিগত ১৭ বছর নিজের নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, ‘আমার স্কুলটা নিয়ে গেছে। রিজিকের ওপর হাত দিয়েছে। শরীফুল আলম আমার সাথে দেখা করতে যাইতে পারতো। যায়নি। আলম সবার হাতে ধরতে পারতো সমস্যা সমাধানের জন্য। দলটা কী শরীফুল আলমের বাপের জমিদারি পাইছে? আলমকে এখান থেকে চলে যেতে হবে।’
২০১৮ সালে দলের মনোনয়ন পাওয়া রেজাউল করিম খান চুন্নু বলেছেন, ‘শরীফুল আলমের টাকা আছে। টাকা দিয়ে মাজহারুল ইসলামের জন্য মনোনয়ন নিয়ে এসেছেন।’ বিষয়টি ব্যাখ্যা করার জন্য একজন সাংবাদিক দাবি জানালে তিনি বলেন, ‘মাজহারুল ইসলাম নিজেই বলেন, শরীফুল আলম দলের জন্য টাকা খরচ করেন। এই কারণে আমি মনে করি, হয়ত মনোনয়নটা শরীফুল আলমের টাকা দিয়ে এনেছেন।’
সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, মাজহারুল ইসলাম দুইবার মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। তাকে দেওয়া হয়েছে এমপি মনোনয়ন। সংবাদ সম্মেনে উপস্থিতদের মধ্যে যে কোন একজনকে মনোনয়ন দিলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ নিয়ে দলের শীর্ষস্থানীয় কোন কোন নেতার সাথেও কথা বলেছেন। সেখান থেকেই বলা হয়েছে, বিয়টি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য। লিখিত বক্তব্যে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে একজন জনসর্থিত, সুশিক্ষিত, জনবান্ধব, সৎ, আদর্শিক যে কোন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সন্ধ্যার পর মশাল মিছিল, মঙ্গলবার বিকালে হোসেনপুর নতুন বাজারে বিক্ষোভ সমাবেশ ও বুধবার জেলা শহরের পুরানথানা এলাকায় সমাবেশ করে লাগাতার কর্মসূচী ঘোষণার কথা জানানো হয়েছে।
অন্যদিকে মাজহারুল ইসলামের পক্ষে গতকাল বিকালে শহরে প্রচার মিছিল করা হয়েছে। এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর কিশোরগঞ্জের চারটি আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর ৪ ডিসেম্বর অবশিষ্ট দু’টি আসন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনেও মনোনয়ন ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *