• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

# রাজীবুল হাসান :-
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশিদ।
এসময় বক্তারা বলেন, মেধাবীরাই এক পর্যায়ে গিয়ে ভয়াবহ দুর্নীতিবাজ হয়ে উঠে, তা না হলে দেশ আরও বহুদূর এগিয়ে যেত। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্বে থাকবে।
শিক্ষার্থীরা যদি মননে মানসিকতায় চিন্তা ভাবনায় সৎ হয়, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেই তাহলেই সমাজে একটা সময় দুর্নীতি থাকবে না।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, সাংবাদিক সুমন মোল্লা, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হাবিবুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. বরকত উল্লাহ পাঠান প্রমুখ।
সার্বিক সঞ্চালনায় ছিলেন, নজরুল ইসলাম রিপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *