# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতাউর রহমান আকদ।
তাঁর যোগদানে ভৈরববাসীর মনে নতুন আশার আলো জেগেছে নতুন নেতৃত্বে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী, মানবিক ও জনবান্ধব হবে এমন প্রত্যাশাই সবার।
দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততার সমন্বয়ে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবাগত ওসি। তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনগণের আস্থাই হবে পুলিশিংয়ের মূল শক্তি। অপরাধ দমনে যেমন জিরো টলারেন্স থাকবে, তেমনি সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা হবে।
ভৈরব একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও জনবহুল এলাকা। এখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সেই লক্ষ্যেই পুলিশ-জনতা অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে চান ওসি মোহাম্মদ আতাউর রহমান আকদ। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ সকল অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর কথাও জানান তিনি।