# সোহেলুর রহমান :-
ভৈরব উপজেলার আগানগরের টুকচানপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত শিশু শিক্ষার্থীদের খোঁজ খবর ও দেখতে যাওয়ার পথে আগানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া ও লুন্দিয়া গ্রামের মোল্লা বাড়ির লোকজনের উপর একই এলাকার আক্কাস মিয়ার নেতৃত্বে গোলাপ মিয়া ও বুদার বাড়ির ২০/২৫ জনের দলবল নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েক জনকে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নিজাম মিয়া ও তার পুত্র তামিম মিয়াসহ ৫ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় ২ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য হারুন মিয়া জানান, গত কয়েকদিন আগে টুকচানপুর চরপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন দগ্ধ হয়। এদের মধ্যে ৫ জন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাই ক্ষুদে শিক্ষার্থীদের দেখতে ও খোঁজ খবর নিতে ৭ ডিসেম্বর রোববার বিকালে বিএনপি নেতারাসহ আমরা টুকচানপুর চড়পাড়া গ্রামে যাওয়ার পথে আক্কাসের নেতৃত্বে গোলাপ মিয়া ও বুদার বাড়ির ২০/২৫ জনের দলবল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েক জনকে আহত করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে আক্কাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।