• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

তিন সন্তানের জননীকে কুপিয়ে হত্যা, আটক ২

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন সন্তানের জননী জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ ডিসেম্বর রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী ভিটিপাড়া গ্রামে নৃশংস এ ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ দুজনকে আটক করেছে। নিহত জেসমিন আক্তার উপজেলার সালুয়াদী ভিটিপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার সালুয়াদী ভিটিপাড়া গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এসময় সেখান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ দুজনকে আটক করা হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *