• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। ২ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারাদেশের ন্যায় হোসেনপুরে তারা এসব কর্মসূচি শুরু করেছেন। মাঠ পর্যায়ে কর্মবিরতি দিয়ে তারা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হোসেনপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতি হোসেনপুর শাখার সদস্যরা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত টানা এ কর্মসূচি পালন করবেন। পাশাপাশি আগামী ৬-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহও বর্জনের ঘোষণা দিয়েছেন।
হোসেনপুর পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সভাপতি অপু কুমার মোদক ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, দীর্ঘদিনেও দাবি বাস্তবায়ন না হওয়ায় মাঠ পর্যায়ের কর্মচারীরা চরম হতাশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত আসবে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শিবলী সারোয়ার, আব্দুল্লাহ আল ফারুক, পরিবার কল্যাণ সহকারী তামান্না, ফাতেমা তুজ তোহরা ও পারভীন বেগম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *