• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

দোকান মালিককে হকারের হামলা. কিশোরগঞ্জ শহর উত্তাল শাটডাউন. ডিসি-এসপিকে স্মারকলিপি

দোকান মালিককে হকারের হামলা
কিশোরগঞ্জ শহর উত্তাল শাটডাউন
ডিসি-এসপিকে স্মারকলিপি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে দোকান মালিকের ওপর রাস্তার হকাররা হামলা করে কয়েকজনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে ৩০ নভেম্বর রোববার সকাল থেকে দোকান মালিকরা শাটডাউন কর্মসূচী পালন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় শহরের ঈশাখাঁ সড়কের পাল বস্ত্রালয়ের মালিক শুভ কর তাঁর দোকানের সামনে থেকে একটি ভ্যান সরাতে বললে কয়েক হকার তাকে হামলা করে আহত করে। শুভকে রক্ষা করতে গেলে আশা বস্ত্রালয়ের মালিক আব্দুল আউয়ালকেও আহত করা হয়। এ ঘটনায় সকল ব্যবসায়ী জড়ো হয়ে মিছিল শুরু করলে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে শনিবার রাতেই ব্যবসায়ী নেতারা রোববার সকাল থেকে শাটডাউন কর্মসূচী ঘোষণা করেন। তবে দুপুর ২টার দিকে হকারদের একটি মিছিল বের হয়েছিল তাদের ব্যবসার সুযোগের দাবিতে। এসময় উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। ফলে দোকান মালিকরা শাটডাউন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হাকারদের ব্যবসাও বন্ধ রয়েছে।
রোববার সকাল ১১টায় হাজার হাজার দোকান মালিক ও কর্মচারী ঈশা খাঁ সড়কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এসময় বক্তৃতা করেন কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান খান মনির, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা চেম্বারের পরিচালক দেলোয়ার হোসেন দিলু, জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ।
তাঁরা বলেন, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী যদি ফুটপাত ও রাস্তা থেকে ভ্যানসহ অবৈধ দোকান উচ্ছেদ না করে, তাহলে পরবর্তীতে লাগাতার শাটডাউন কর্মসূচী ঘোষণা করা হবে। শাটডাউন চলাকালে রাস্তায় কোন হকারকে দেখা যায়নি, দোকানও খুলতে দেখা যায়নি।
বেলা ১২টার দিকে ব্যবসায়ী নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের কাছে রাস্তা ও ফুটপাত থেকে ভ্যানসহ অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়েছে, রাস্তা ও ফুটপাতে ভ্যান ও অবৈধ দোকানপাটের কারণে সাধারণ জনগণ, শিক্ষার্থী, ক্রেতা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও বিদ্যুতের গাড়িসহ জরুরি যানবাহন চলাচল ঝুঁকির মধ্যে পড়ে। মাঝে মধ্যেই ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এতে আইন শৃংখলা ও জননিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে জরুরি ভিত্তিতে এসব ভ্যান ও অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি দেখবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *