• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নেতাদের গ্রেপ্তারে থানায় কর্মীদের জয় বাংলা শ্লোগান, করিমগঞ্জের ওসি-পরিদর্শক একযোগে প্রত্যাহার

নেতাদের গ্রেপ্তারে থানায়
কর্মীদের জয় বাংলা শ্লোগান
করিমগঞ্জের ওসি-পরিদর্শক
একযোগে প্রত্যাহার

# নিজস্ব প্রতিবেদক :-
গত শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জ বাজার থেকে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর সিরাজীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এর প্রতিবাদে এদিনই রাতে দলের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে জয় বাংলা শ্লোগান দিতে থাকেন। এ ঘটনায় থানার ওসি মাহবুব মুর্শেদ ও পরিদর্শক (তদন্ত) নয়ন কারকোনকে প্রত্যাহার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে জানার জন্য পুলিশ সুপার মোহাম্মদ হাছান মাহমুদকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে করিমগঞ্জ থানার প্রত্যাহৃত পরিদর্শক (তদন্ত) নয়ন কারকোনকে প্রশ্ন করলে তিনি দু’জনের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস থেকে এই আদেশটি এসেছে। আদেশে তাঁকে নৌপুলিশ ও ওসি মাহবুব মুর্শেদকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তবে তাঁরা ডিআইজি অফিসে যোগদান করার পর জানতে পারবেন কোন এলাকায় বদলি করা হয়েছে। জয় বাংলা শ্লোগানের কারণে প্রত্যাহার করা হয়েছে কি না, প্রশ্ন করলে তিনি বলেন, ডিআইজ অফিসের আদেশে এরকম কিছু লেখা নেই। ফলে প্রত্যাহারের কারণ তিনি বলতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *