• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুর সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডলের যোগদান

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর সার্কেলের নতুন বাজিতপুর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে সদ্য ফিরে আসা পুলিশ কর্মকর্তা তৃপ্তি মণ্ডল। তিনি ২৫ অক্টোবর শনিবার বিদায়ী কর্মকর্তা সত্যজিৎ কুমার ঘোষের স্থলাভিষিক্ত হন।
বাংলাদেশ পুলিশ সার্ভিসের ৩৬তম প্রশাসনিক ব্যাচের কর্মকর্তা তৃপ্তি মণ্ডল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরু থেকেই সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে তিনি কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশন (MONUSCO Mission)-এ দায়িত্ব পালন করেন। এই মিশনটি জাতিসংঘের অন্যতম বৃহৎ শান্তিরক্ষা কার্যক্রম, যার লক্ষ্য ছিল কঙ্গো অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণে সহায়তা প্রদান।
আন্তর্জাতিক দায়িত্ব শেষে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (PBI) কর্মরত ছিলেন। সেখান থেকে সরাসরি তিনি বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর তৃপ্তি মণ্ডল বলেন, “বাজিতপুর সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করব। সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”
বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ দায়িত্বকালীন সময়ে সততা, দক্ষতা ও মানবিক প্রশাসনিক মনোভাবের জন্য সহকর্মী ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেন।
নতুন কর্মকর্তার যোগদানে বাজিতপুর সার্কেলের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *