• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরের সালুয়ায় কাঁচা রাস্তায় নতুন ইটের সলিং পেয়ে খুশি স্থানীয়রা

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে দীর্ঘদিনের ভোগান্তি শেষে অবশেষে কাঁচা রাস্তায় ইটের সলিং কাজ শুরু হয়েছে। ২৭ অক্টোবর সোমবার দুপুরে কান্দুলিয়া গ্রামের পূর্বপাড়া নাপিতখালি খালের ব্রিজ থেকে ফালু মিয়ার বাড়ি পর্যন্ত নতুন রাস্তার ইটের সলিং উন্নয়ন কাজের উদ্বোধন করেন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম।
সরকারের কাবিখা কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের ছোঁয়া। বহু বছর ধরে এ রাস্তা বৃষ্টির সময় কাদাময় হয়ে যাতায়াতে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. মাসুম, মহিলা সদস্য হেনা রাণী দাস, সালুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, সালুয়া ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, স্থানীয় বাসিন্দা নূরুল আমীন মাসুদসহ সমাজসেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী।
এসময় ইউপি সদস্য মো. মাসুম বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। বর্ষার সময় রাস্তা কাদা হয়ে যেত, তখন হাঁটাও কষ্টকর হয়ে পড়ত। ইটের সলিং হওয়ার ফলে এখন মানুষ আর ভোগান্তিতে পড়বে না।
উদ্বোধন শেষে চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ইউএনও স্যার মো. ইয়াসিন খন্দকার এর সহযোগিতায় এ রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব কাঁচা রাস্তাই উন্নয়নের আওতায় আনা হবে।
স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চলাচল করে। নতুন ইটের সলিং হওয়ায় যাতায়াত সহজ ও নিরাপদ হবে।
উন্নয়ন কাজের সূচনা শেষে এলাকাবাসী চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, মাসুম মেম্বার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *