• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কটিয়াদীতে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

# সারোয়ার হোসেন শাহীন:-
কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রাম ভিত্তিক ভিডিপির ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লোহাজুরী ইউনিয়নের আপ্তাব মুন্সী বাড়ি মোড়ে ১২ অক্টোবর হতে ২৩ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবসের প্রশিক্ষণ বৃহস্পতিবার দুপুরে শেষ হয়েছে। ৩৬ জন পুরুষ ও ৩৭ জন নারী মোট ৭৩ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১ হাজার ৫ শত টাকা ও সনদপত্র প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মোছা. ফরিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক (সদ্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন, লোহাজুরী ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন, সিনিয়র দন্ত চিকিৎসক মো. আফজাল হোসেন, লোহাজুরী ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার মো. আজিম উদ্দিন, ভিডিপি দলনেত্রী নাজমা আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *