• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে কাঁচা রাস্তার দুর্ভোগে পাঁচ গ্রামবাসী

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ হারেঞ্জা গ্রামের হারেঞ্জা মধ্যপাড়া এলাকায় নকশোরবাপের বাড়ি থেকে মতি মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তাটি আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।
এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে কৃষক, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী সোহরাব উদ্দিন বলেন, গাড়ি না চলায় মালামাল আনতে শ্রমিক দিয়ে মাথায় করে নিতে হয়, এতে খরচ ও কষ্ট—দুটোই বাড়ে।
এলাকাবাসী কফিল মিয়া ও আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, প্রতিটি নির্বাচনে প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজের দেখা মেলে না।
হারেঞ্জা মধ্যপাড়া মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম জানান, বৃষ্টির দিনে কাদা মেখে মুসল্লিদের মসজিদে আসতে হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছে রাস্তাটি পাকাকরণের আবেদন করা হয়েছে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, রাস্তাটি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *