• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে ফারিহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শিশু ফারিহা একি গ্রামের আবুল কালামের মেয়ে। মৃত শিশুর পিতা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পিতা আবুল কালাম বলেন, বিকালের দিকে আমার মেয়ে ফারিহা অন্য শিশুদের সাথে খেলতে বের হয়। এক পর্যায়ে আমাদের অজান্তেই তারা পুকুরে গেলে আমার মেয়ে পানিতে পড়ে যায়। অন্য শিশুরা ওঠে চলে আসলেও সে রয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *