• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষিকার সংবাদ সম্মেলন

# ইশতিয়াক আহমেদ শৈভিক :-
ভৈরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্কুল শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনা। এ সময় তাঁর সাথে ছিলেন স্বামী শামিম আহমেদ ভূঁইয়া। ২৫ অক্টোবর শনিবার বেলা ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
ফারজানা আহমেদ সুমনা অভিযোগ করেন, কথিত নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপি তার বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য প্রচার করছেন। তিনি বলেন, আমি ও লিপি একই ফ্ল্যাটে বসবাস করি। সে সুবাদে ২০২২ সালে তার ‘স্বপ্ন আউটলেট’-এ ৩০ শতাংশ শেয়ারে অংশীদার হই। কিন্তু সম্প্রতি সংবাদ সম্মেলনে লিপি দাবি করেন, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার ও সুদের টাকায় প্রায় ৭০ লক্ষ টাকা এনে আমাকে দিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, যে স্বপ্ন আউটলেট উদ্বোধন হয় ১৮ জুলাই ২০২১ সালে, তাছাড়া নিলুফা জাহান লিপিকে কবিরাজের মাধ্যমে বশ করে টাকা নেওয়ার হাস্যকর অভিযোগ তোলা হয়েছে। বরং লিপি ও তার স্বজনরা দোকানে ঢুকে আমার স্বামী শামিম ভূঁইয়াকে মারধর করে আটকে রাখে। এ ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
ফারজানা আহম্মেদ সুমনা অভিযোগ করেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনগত প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *