• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলনে ছাত্র-যুব সমাজের প্রস্তুতি, নিসচার সমর্থন

# মো. আলাল উদ্দিন :-
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছে স্থানীয় ছাত্র ও যুব সমাজ। এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি জসিম উদ্দিন রবীন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, কার্যকরী সদস্য রক্তসৈনিক নজরুল ইসলাম, জাকির হোসাইন বিএসসি, আবেদ হোসেন পলাশ ও এনামুল হক।
ছাত্র যুবক পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক মাওলানা সাইফুর রহমান শাহরিয়ার, সদস্য সচিব মো. জাহিদুল হক হৃদয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মঈন উদ্দিন চিশতী পরাগ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবির।
সভায় ছাত্র যুবক পরিষদের নেতৃবৃন্দ ঘোষণা দেন—ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আগামী ২৬ অক্টোবর থেকে কঠোর কর্মসূচি শুরু হবে। এ সময় নিসচা নেতৃবৃন্দ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং এই আন্দোলনে ভৈরবের সকল সামাজিক সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সহ সকলকে সমপৃক্ত করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *