• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ঢাকায় পুলিশী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জুলাই যোদ্ধাদের ব্লকেড

কিশোরগঞ্জ মডেল থানার সামনে আগুন জ্বালিয়ে জুলাই যোদ্ধাদের ব্লকেড কর্মসূচি পালন। -পূর্বকণ্ঠ

ঢাকায় পুলিশী হামলার
প্রতিবাদে কিশোরগঞ্জে
জুলাই যোদ্ধাদের ব্লকেড

# নিজস্ব প্রতিবেদক :-
জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানস্থল মানিক মিয়া এভিনিউতে শুক্রবার জুলাই যোদ্ধাদের ওপর পুলিশী হামলার প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে জুলাই যোদ্ধারা ব্লকেড কর্মসূচী পালন করেছেন। তারা ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জেলা শহরে সদর মডেল থানার সামনে এবং কালিবাড়ি মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে এই ব্লকেড কর্মসূচি পালন করেন। এসময় প্রায় ঘন্টাখানেক রাস্তায় যানবহন চলাচল বন্ধ থাকে।
এসময় জুলাই যোদ্ধা শেখ মুদাসির তুসি তাঁর বক্তৃতায় বলেন, জুলাই যোদ্ধাদের আত্মদান আর রক্তদানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে। আর এই জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ কেবল তাদের ওপর আক্রমণ নয়, একটি ইতিহাসের ওপর আক্রমণ। তিনি বলেন, জুলাই যোদ্ধারা জুলাই সনদ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *