• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে চার বছরের শিশুর মৃত্যু

#উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাত আরা মৌ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নামা শাহেদল গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসরাত আরা মৌ একই এলাকার মো. মমিন মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বৃষ্টিভেজা অবস্থায় তার পিতার একটি ইজিবাইক (মিশুক) চার্জে লাগানো ছিল। এ সময় শিশু ইসরাত আরা অসাবধানতাবশত গাড়িতে হাত দিলে বিদ্যুৎ শর্ট সার্কিটে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত চিকিৎসক আল নুর আকাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *