• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন উপলক্ষে কুলিয়ারচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

#মো. নাঈমুজ্জামান নাঈম :-
আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকেল ৫ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলমসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।সম্মেলন শুভ উদ্বোধন করবেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *