• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
‎‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির সামনে কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাশাদ (২৪) নামে এক রং মিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর ‎মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
‎‎বিদ্যুৎস্পৃষ্টে নিহত বাশাদ (২৪) কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকার রং মিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে। নিহত বাশাদ মিয়াও পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।
‎‎পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় ওই বাগানের উপর দিয়ে স্থানীয় মসজিদে যাওয়া বিদ্যুতের একটি সার্ভিস তারের জিআই তার কিছুটা উঁচুতে ঝুঁলে ছিলো। ওই ঝুঁলা বিদ্যুতের জিআই তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হয় বাশাদ। পরে তাকে বাঁচাতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুৎপৃষ্ট হয়। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় এবং তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন ও তাঁর মা হেলেনা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তিনি বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান। তবে এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *