• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গণপিটুনিতে হাসপাতালে ভর্তি

আন্তঃজেলা ডাকাত দলের
৫ সদস্য গণপিটুনিতে
হাসপাতালে ভর্তি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গণপিটুনির শিকার হয়ে এখন হাসপাতালে। এরা হলো কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে সেলিম মিয়া, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. আব্দুল, নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধেরচর গ্রামের দীন ইসলামের ছেলে আল আমিন, নরসিংদীর মনোহরদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আসলাম মিয়া ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারোগাতি গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল জলিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ৫ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের মধ্যে ৫ জনকে ধরে গণধুলাই দেয়। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ প্রহরায় তাদের চিকিৎসা চলছে। তবে এদের কাছে কোন অস্ত্র পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ডাকাতদের কাছে অস্ত্র ছিল। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *