• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

গ্যারেজ মালিকের সাথে বিরোধে অটোচালক খুন!

গ্যারেজ মালিকের সাথে
বিরোধে অটোচালক খুন!

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে গতকাল বুধবার সকালে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৬)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অটোরিকশার গ্যারেজ মালিকের সাথে তাজুলের বিরোধ ছিল। এর জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে তদন্তের স্বার্থে গ্যারেজ মালিকের নাম প্রকাশ করতে তিনি অনিহা প্রকাশ করেন।
পরিবার সূত্রে ওসি জানতে পারেন, ৫ আগস্ট মঙ্গলবার সকালে তাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে শহরতলির বত্রিশ আমলিতলা এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাজুলের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *