• শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জ সদর বিএনপির গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের র‌্যালি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সদর উপজেলা বিএনপি গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও বিজয় শোভাযাত্রা করেছে। ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির প্রথম মিছিল এসে যোগ দেয়। সমাবেশে বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
বক্তাগণ বলেন, চব্বিশের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলেও এর পেছনে বিএনপির ১৭ বছরের আন্দোলন, খুন, গুম আর কারা নির্যাতনের বিশাল ভূমিকা রয়েছে। আর চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি, ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তির সক্রিয় ভূমিকা ছিল। বক্তাগণ ফেব্রুয়ারির ঘোষিত সময়ে নির্বাচন দাবি করে বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় সংস্কারসহ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। জনজীবনের সকল সমস্যার ক্রমান্বয়ে সমাধান করবে। সেই সাথে গণঅভুত্থানের সকল খুনের বিচার করবে। সমাবেশ শেষে একটি বিশাল বিজয় শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *