• শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে শাড়ি চুড়ি নিয়ে থানা ঘেরাও করার পর দ্বিতীয় দিনে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই বন্ধের প্রতিবাদে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ ও শাড়ি চুড়ি নিয়ে থানা ঘেরাও করার পর আজ ৪ আগস্ট সোমবার দ্বিতীয় দিনে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ভৈরবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ৩ আগস্ট রোববার ২৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। দু’দিনে ৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করলো থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।
অভিযানে আটককৃতরা হলো আবুল কাসেম উরফে হাসু (৪৫), শামীম মিয়া (২৯), সোহরাফ হোসেন ওরফে আবুইল্লাহ (২৮), খোরশেদ আলম (৪০), মামুন (২৬), সোলামান মিয়া (৩৫), রাশেদ মিয়া (২৮), আরিফুল ইসলাম (২৮)।
জানা যায়, ভৈরবে ব্যাপকহারে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় ভৈরববাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ২ আগস্ট শনিবার শহরের স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভৈরব থানা পুলিশের জন্য থানায় শাড়ি ও চুড়ি নিয়ে হাজির হয় বিক্ষুব্ধরা। স্থানীয় জনতা ৩ দিনের আল্টিমেটাম দিলে পরে থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে আশ্বস্ত করে স্থানীয় জনতাকে থানা থেকে বিদায় করেন। এঘটনার পরদিন ৩ আগস্ট রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে ভৈরবের বিভিন্ন এলাকা থেকে ২৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। দ্বিতীয় দিন সোমবার বিশেষ অভিযানে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গতঃ ২ আগস্ট শনিবার সকাল পৌনে ৬টায় দিনের আলোয় জনসম্মুখে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে সকাল ৬টায় ঢাকাগামী তিতাস ট্রেনে যেতেই পৌর কবরস্থান এর সামনে ছিনতাই কবলে পড়ে পরিবারটি। এসময় তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছয় সদস্যের ছিনতাই চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীরা সকালে থানায় অভিযোগ জানাতে গেলে ফরিদুজ্জামান নামে একজন এসআই অসৌজন্যমূলক আচরণ করেন। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ভুক্তভোগী অসুস্থ বাবার ছেলে ফারদিন খান। পরে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের দরে ২ আগস্ট বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ করেন ভৈরবের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি বলেন, ভৈরবে চুরি ছিনতাই বেড়েছে তা অস্বীকার করার সুযোগ নেয়। কিন্তু ভৈরব থানা পুলিশ প্রতিদিন কোন না কোন চোর ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করছে। তবে তারা বেশি দিন কারাগারে থাকে না। সহজেই জামিনে বেরিয়ে আসে।
৩ আগস্ট রোববার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ২৩ জন ও ৪ আগস্ট ৮ জন ছিনতাইকারীসহ দুইদিনে ৩১ জন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। ২ আগস্ট শনিবার স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃত ছিনতাইকারীদের কারাগারে পাঠানো হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *