• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতাদের কিশোরগঞ্জ জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

# মোস্তাফিজ আমিন :-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার তৃণমূলের নেতৃবৃন্দের সাথে মতবনিময় সভা করেছেন। আজ ৪ আগস্ট সোমবার দুপুরে ভৈরবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাছের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। প্রধান বক্তা ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মরতুজা বশির আপেল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাবু, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকারম হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কোনো প্রকার বিতর্কিত কাজে নিজেদের জড়িত না করে ধৈর্য্যরে সাথে স্থানীয় জনগণ ও ভোটারদের মন জয় করার নির্দেশনা দেন।
চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই নতুন বাংলাদেশে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে শোষণ-বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে সহযোগী হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *