# এম. আর রুবেল :-
ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান তাঁর নিজ ফেসবুক আইডিতে চিহ্নিত মাদক কারবারি শাহিনের ইয়াবার প্যাকেট হাতে থাকা ছবি পোস্ট করার জেরে সাংবাদিকের বাসায় গিয়ে হুমকির পরদিন ধাঁরালো ছুরি দিয়ে হামলার চেষ্টা। অভিযুক্ত শাহিন ভৈরবপুর মধ্যপাড়ার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। ২৯ জুলাই মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ভৈরবপুর মধ্যপাড়া জমিরমুন্সির বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সোহেলুর রহমান অভিযুক্ত মাদক কারবারি শাহিনের নাম উল্লেখ্য করে মাদক কারবারি সিন্ডিকেটের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন।
ওই অভিযোগের অনুলিপি দেয়া হয় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার, ভৈরব সেনাক্যাম্প, উপজেলা নির্বাহী অফিসার, এএসপি ভৈরব সার্কেল, ভৈরব র্যাব ক্যাম্প ও ভৈরব প্রেসক্লাবকে। সাংবাদিক সোহেলুর রহমানকে হামলা করার সিসি ক্যামেরার একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুকে ভাইরাল হওয়া ফুটেজ নেটিজেনরা অভিযুক্ত মাদক কারবারি শাহিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাংবাদিক সোহেলুর রহমান ও তার বাড়ির এক বড় ভাইকে সাথে নিয়ে প্রেসক্লাবে যাওয়ার জন্য রিকশায় উঠেন। এসময় একজন ব্যক্তি ধাঁরালো ছুরি নিয়ে হামলা করতে কয়েকবার তেড়ে যান। এসময় রিকশায় থাকা ওই ব্যক্তি হামলাকারীকে ফেরানোর চেষ্টা করে। পরে বাংলা টিভির সাংবাদিক এম.আর সোহেলসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারী দৌড়ে পালিয়ে যায়।
ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব ভুক্তভোগী সাংবাদিক সোহেলুর রহমান জানান, শাহিন একজন চিহ্নিত মাদক কারবারি। সে ইয়াবা নিয়ে ধরা খেয়ে কয়েক মাস জেল খাটেন। জেল থেকে এসে সে আবারও মাদক কারবার শুরু করেন। ঘটনার কয়েকদিন আগে শাহিন ১২ বছরের এক ছেলের কাছে ইয়াবা বিক্রি করতে দেখেন তিনি। পরদিন সকালে হ্যান্ডকাপ পুরোহিত শাহিনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। এরই সূত্রধরে ২৮ জুলাই সোমবার আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে বাসায় এসে মেরে ফেলার হুমকি দেয় এবং মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রেসক্লাবে যাওয়ার সময় বাড়ির সামনে রিকশায় উঠার পর মাদক কারবারি শাহিন ধাঁরালো ছুরি নিয়ে কয়েকবার হামলা করতে আসে। এসময় সাংবাদিক এম আর সোহেলসহ আশেপাশের মানুষ আসার পর হামলাকারী শাহিন পালিয়ে যায়। এঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ করেছি এবং সেনাবাহিনী, র্যাব ও প্রশাসনকে অবগত করেছি।
এঘটনার পর থানায় অভিযোগ দেয়ার খবর পেয়ে বাড়ির সামনে শাহিনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। আমি এ ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতাই জীবনের ঝুঁকিতে রয়েছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এই হামলার ঘটনায় ভৈরবের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ওই অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।