• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুরে স্থানীয় পরিকল্পনা (এলপিপি) প্রণয়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে স্থানীয় পরিকল্পনা (এলপিপি) প্রণয়নে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই সোমবার বেলা ১১টায় বাজিতপুর পৌরসভার হলরুমে এই সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তাপস কুমার বিশ্বাস, টাস্ক কো-অর্ডিনেটর, এলজিপি-আরআরপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম এবং নগর পরিকল্পনাবিদ আসরিনা বিনতে সেলিম।
সভায় বাজিতপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এলজিইডির লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP) এর আওতায় আয়োজিত এই সভায় অংশীজনেরা তাদের মতামত ও দাবি তুলে ধরেন।
মতবিনিময় সভায় স্থানীয়রা ওয়ার্ডভিত্তিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, কুমার নদীর পাড়ে সৌন্দর্যবর্ধন ও বিনোদন পার্ক নির্মাণ এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, জনসম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই স্থানীয়দের মতামত নিয়ে পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন হলে বাজিতপুর হবে একটি বাসযোগ্য, আধুনিক ও পরিবেশবান্ধব পৌর এলাকা।
সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে প্রাথমিক পরিকল্পনার খসড়া প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *