• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪০ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, পারফরম্যান্স গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, এসইডিপি এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে স্কুল-কলেজের প্রধান ও সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম।
একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান, হোসেন্দী কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার উদ্দিন মানিক প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২২ ও ২০২৩ অর্থ বছরের আওতায় ২৪ জন এসএসসি ও ১৬ জন এইচএসসি’র মেধাবী শিক্ষার্থী ও তাদের পক্ষে প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের হাতে এসব ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *