# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুলাই সোমবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে কটিয়াদী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুন নাহার রিমার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়া, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা স্থানীয় সাংবাদিকবৃন্দ, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।