• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “হাওর টাইমস”র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই শনিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উদযাপিত হলো জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘হাওর টাইমস”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন “হাওর টাইমস” এর সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া।
আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার মেয়র খ্যাত হাজী মো. ইসরাইল মিয়া, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।
এছাড়াও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক জোয়ারদার আলমগীর, কালের নতুন সংবাদ সম্পাদক মো. খাইরুল ইসলাম, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ বাবুল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি যদি দুর্নীতির সাথে জড়িত থাকি আপনারা আমার বিরুদ্ধে লেখেন, জেলা বিএনপিতে চাঁদাবাজি মাস্তানি কোন ছাড় নাই।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, হাওর টাইমস সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল ইসলাম ভূইয়া। সহযোগিতায় ছিলেন দৈনিক আজকের দর্পণ এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে হাওর টাইমস পরিবারের পক্ষ ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানা স্মারক প্রদান করা হয়েছে।
এছাড়াও হাওর টাইমসের চারজন প্রতিনিধিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
হাওর টাইমস বিশেষ প্রতিনিধি ফরিদ রায়হান, স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, ভৈরব প্রতিনিধি এম আর রুবেল’কে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপদন করা হয়।
এ সময় জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *