• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ঢাকায় ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ

# মিলাদ হোসেন অপু :-
রাজধানীর পুরান ঢাকার (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ভৈরবের সর্বস্তর জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৫ টায় ঢাকা সিলেট মহাসড়ক সড়কের দুর্জয় মোড়ে ভৈরবের সর্বস্তর জনগণের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল জনে জনে খবর দে চাঁদাবাজরে কবর দে। ফাঁসি চাই বিচার চাই খুনির আর রেহাই নাই। মায়ের কান্না বন্ধ কর খুনির ফাঁসি নিশ্চিত কর। এমন স্লোগানের স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিক্ষোভ সমাবেশ। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক শরীফুল হক জয়, যুগ্ম সদস্য সচিব শিহাব উদ্দিন তুহিন,ভৈরব উপজেলা কমিটির আহ্বায়ক মো. কাইজার, জাতীয় নাগরিক পার্টি ভৈরবের প্রতিনিধি আর কে রিসান প্রমুখ। সমাবেশে বক্তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব চাঁদাবাজি, দখলবাজি অন্যায় অবিচার বন্ধ না হলে আওয়ামী লীগের মত বিএনপিরও একই পরিণতি হবে। তারা আরো বলেন ‘কীভাবে একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। মৃত্যুর পরেও মরদেহের ওপর তারা নির্মমভাবে অত্যাচার করেছে।। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *