• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে সতর্কবার্তা ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদাতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। আজ ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভৈরব ক্যাম্প ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কটি দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিনিয়ত সড়কে যানজট লেগে থাকে। এর প্রধান কারণ হলো ফুটপাত দখল থাকা ও বাসটার্মিনাল ছাড়া যেখানে সেখানে যান দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করা। আজকে বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে ফুটপাত দখলমুক্ত ও তাদের সতর্কবার্তা দেয়া হয়েছে। পরবর্তীতে ফুটপাত ও রাস্তা দখল করলে আর্থিক জরিমানাসহ সাজা দেয়া হবে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *