• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

তাড়াইলে অটোরিকশাসহ দুই অটোচোর গ্রেপ্তার

তাড়াইলে অটোরিকশাসহ
দুই অটোচোর গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের তাড়াইলে চোরাই অটোরিকশাসহ দুই অটোচোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে তাড়াইল থানার পুলিশ। এরা হলো তাড়াইলের ছনাটি গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে মাসুম মিয়া (২৫) ও সাচাইল ভূঁইয়াপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে আলী হোসেন (২৪)। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, তাড়াইলের পূর্ব জাওয়ার শান্তিপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. ইসলাম (৩০) তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ২৯ জুন রোববার দুপুরে পূর্ব জাওয়ার এলাকার ফাইজুল মিয়ার বাড়ি যান। বাড়ির সামনে অটোরিকশায় তালা লাগিয়ে তিনি ফাইজুল মিয়ার বাড়িতে খাবার খেয়ে এসে আর অটোরিকশাটি পাননি। মো. ইসলাম ১ জুলাই মঙ্গলবার তাড়াইল থানায় লিখিত এজাহার দিলে মঙ্গলবারই সাচাইল কামারবাড়ি এলাকা থেকে পুলিশ চোরাই অটোরিকশাসহ মাসুম ও আলী হোসেনকে গ্রেপ্তার করে। আর মঙ্গলবারই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি সাব্বির রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *