• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় এক প্রবাসীকে পিটিয়ে হত্যা

# রাজন সরকার :-
পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাবিবুল্লাহ (৪৫) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২০ জুন শুক্রবার দুপুরে উপজেলার গাংধুয়ারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হাবিবুল্লাহ ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি ইটালির সিসিলে থাকতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে অবস্থান করছিলেন।
জানা যায়, একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের সাথে নিহত হাবিবুল্লার স্কুল পড়ুয়া ভাতিজার ঝগড়া হয়। প্রবাস থেকে ছুটিতে হাবিবুল্লাহ বাড়িতে আসার পর স্থানীয় ভাবে কয়েকবার সালিশ হলেও বিষয়টির মিমাংসা হয়নি। এর জেরে শুক্রবার হাবিবুল্লাহ বাড়ির পাশে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়া পথে বের হলে প্রতিপক্ষ হেলাল উদ্দিন ও তার লোকজন লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়। এতে হাবিবুল্লাহ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *