• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে কোরানে হাফেজের মৃত্যু

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে
কোরানে হাফেজের মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্র কোরানে হাফেজ মারা গেছেন। নিহত মোহাম্মদ মাহির (১৬) পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের সেনা সদস্য মোফাজ্জল হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ও এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই শামীম জানিয়েছেন, মাহিরের পরিবার কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় ভাড়া বাসায় থাকে। শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র মাহির ৩০ মে শুক্রবার দুপুরে কয়েক বন্ধুর সাথে পার্শ্ববর্তী আজিম উদ্দিন হাইস্কুল মাঠে ফুটবল খেলতে যান। বিকাল সাড়ে তিনটার দিকে রেল স্টেশনের সামনের পুকুরে তারা গোসল করতে গিয়েছিলেন। এক পর্যায়ে মাহির পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মাহিরকে মৃত অবস্থায় উদ্ধার করে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *