• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

যে বিচারপতিরা ফাঁসি দিয়েছেন এখন তাঁদের বিচার করতে হবে ….. নায়েবে আমির মুজিবুর

যে বিচারপতিরা ফাঁসি দিয়েছেন
এখন তাঁদের বিচার করতে হবে
….. নায়েবে আমির মুজিবুর

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে ২১ বছর পর জেলা জামায়াতে ইসলামীর প্রকাশ্য কর্মী সম্মেলন হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি দলের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে আদালত বলেছেন, এসব রায় ছিল ‘মিসকারেজ অফ জাস্টিস’। অর্থাৎ পূর্ণাঙ্গ বিচারের পরিবর্তে বিচারের গর্ভপাত। বিবিসি বলেছে, ‘জেনোসাইড অফ জাস্টিস’। অর্থাৎ বিচারের গণহত্যা’। যেসব বিচারপতির রায়ে নেতাদের ফাঁসি হয়েছে, এখন তাঁদের বিচার করতে হবে। পতিত স্বৈরাচারেরও বিচার করতে হবে। বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন হবে না। অনেকেই নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। ২০১৪ সালে কোন নির্বাচনই হয়নি। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ‘আমি আর ডামি’ নির্বাচন হয়েছে। কাজেই বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও এরকম নির্বাচনই হবে। দেশকে শান্তির দেশ, দুর্নীতিমুক্ত দেশ করা যাবে না।
মুজিবুর রহমান বলেন, আমরা শ্লোগান দেই, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে সংসদে যেতে হবে। ফলে জামায়াত প্রার্থীদের বিজয়ী করে সংসদের পাঠাতে হবে। তিনি কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের সকলের সামনে পরিচয় করিয়ে দেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডা. মাওলানা মো. সামিউল হক ফারুকী এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ ছাড়াও বক্তৃতা করেন কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা কমিটির নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, নেত্রকোনার আমির সাদিক আহমেদ হারিছ, নারায়ণগঞ্জ মহানগরের নায়েবে আমির আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ বিভাগীয় সেক্রেটারি শাহীদুল্লাহ কায়সার, কিশোরগঞ্জের সাবেক আমির মাওলানা তৈয়বুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী কর্ণেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান, কিশোরগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী মোসাদ্দেক ভূঁইয়া, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আজিজুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সামছুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন, সদর উপজেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন শেরজাহান ও সদরের সহ-সভাপতি মুজিবুর রহমান। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *