• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. শরীফ মিয়া (৩৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ২৭ মে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী নতুন বাজারে ঘটনাটি ঘটে। নিহত শরীফ মিয়া সালুয়াদী গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে। তার সালুয়াদী নতুন বাজারে একটি ওয়ার্কসপের ব্যবসা রয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে শরীফের উপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহতের স্বজনরা জানান, শরীফের কাছে চাঁদা দাবী করে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রকাশ্যে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ফেলে ছুরিকাঘাত করে হত্যা করে। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার তথ্যটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে ঠিক কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *