• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোডাউন

# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ৩১ মে শনিবার কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন সফল করতে প্রচার প্রচারণার অংশ হিসেবে দলটির কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোডাউন করেছে নেতাকর্মীরা।
২৮ মে বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে কুলিয়ারচর পৌর এলাকার ডাক বাংলোর মোড় থেকে ভৈরব উপজেলা জামায়াতের আমির কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাও. মো. কবির হোসাইন ও কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন বের করে কুলিয়ারচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, দলটির কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম ও সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *