• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবককে কারাদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে জুবায়েত (২১) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ মে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ রায় দেন। জুবায়েত উপজেলার চরটেকী নামাপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ের যাওয়া-আসার সময় প্রায়ই জুবায়েদ ইভটিজিং করে আসছিল। এ বিষয়ে স্কুল ছাত্রীর পরিবারের লোকজন অভিযুক্তের পরিবারসহ এলাকার গণ্যমান্য লোকজনদের নিকট বিচারপ্রার্থী হলে তারা কোন প্রতিকার পায়নি। পরে স্কুল ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত জুবায়েতকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *