• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

# রাজন সরকার :-
“আমাদের নার্স, আমার ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস- ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ মে সোমবার সকালে নার্সিং কর্মকর্তাবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র‌্যালিটি হাসপাতাল চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের সভাপতিত্বে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন ভূঞা, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, নার্সিং সুপারভাইজার মো. হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র স্টাফ নার্স ডালিয়া আক্তার মৌ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *