• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

খালের বাঁধ অপসারণে মুক্ত শত বছরের খাল

(বামে) বাঁধ দেওয়ার পর খালের চিত্র। (ডানে) বাঁধ অপসারণের পর খালের চিত্র -পূর্বকণ্ঠ

খালের বাঁধ অপসারণে
মুক্ত শত বছরের খাল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল এলাকায় একটি শত বছরের সরকারি খাল বাঁধ দিয়ে দখল করে নিচ্ছিলেন স্থানীয় জিল্লুর রহমান নামে এক প্রভাবশালী ব্যক্তি। পাশেই তার একটি মাছের খামারের সাথে খালটি যুক্ত করে ফেলার পায়তারা করেছিলেন।
সম্প্রতি দৈনিক পূর্বকণ্ঠে এ নিয়ে একটি সরেজমিন সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সদর উপজেলা নির্বাহী অফিসার দানাপাটুলি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দিয়েছিলেন। ভূমি কর্মকর্তা হরিপদ দেবনাথ পরিদর্শন করে আসার পর ৫ মে সোমবার রাতে জিল্লুর রহমান এসকেভেটর লাগিয়ে বাঁধটি অপসারণ করেছেন। খালের সাথে তার মাছের খামারের সংযোগটিও বন্ধ করে দিয়েছেন। গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। এসময় এলাকার বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া এবং ব্যবসায়ী সায়েম উদ্দিন জানিয়েছেন, খালটি উদ্ধার হওয়ায় এলাকাবাসী খুশি। তবে এই খালের প্রকৃত প্রস্থ ছিল ৩৫ ফুট। দুই পার বিভিন্ন ব্যক্তি দখল করতে করতে এখন প্রস্থ মাত্র ১২ ফুটের মত আছে। তাঁরা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন, যেন দখল উচ্ছেদ ও খালটি খনন করে পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হয়।
এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া জানিয়েছেন, এখন যদি এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালের প্রস্থ নিরূপন করে সেটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে দখলদার জিল্লুর রহমানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *